উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দ্রুত যুদ্ধবিরতি চায় চীন। দেশটির পক্ষে এ আহ্বান জানিয়েছেন ওয়াং ই। খবর আল জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি আলাদা ফোনালাপে আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি এবং জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহের সঙ্গে কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ওয়াং ই অঞ্চলের দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে চায়।
নেশার টাকা জোগাতে শ্বশুরের বাসায় চুরি করতে গিয়ে বাবাসহ আটক জামাই
অন্যদিকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি উপসাগরীয় অঞ্চলে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


