ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি ‘ভালোভাবেই কার্যকর রয়েছে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি বলব, যুদ্ধবিরতি খুব ভালোভাবেই কার্যকর আছে। তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের পুরো নৌবাহিনী এখন পানির নিচে।’
ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতি বহাল থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
এর পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালায়। ওই সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন।
আরও পড়ুনঃ বিসিএস নিয়োগে বড় পরিবর্তনের পথে পিএসসি
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে আবারও আলোচনায় বসে দুই পক্ষ। তবে প্রায় ২১ ঘণ্টার বৈঠকেও কোনো চুক্তি হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


