লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে লাকুম সরকার ওরফে লিখন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ২ কোটি টাকা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সরকারের মাদক, ক্যাসিনো ও অবৈধ চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় এ অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, প্রথমে যুবকের পকেট থেকে ৫০ ও ১০০ ডলারের চারটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থান, এমনকি গোপনাঙ্গ থেকেও আরো ডলারের বান্ডিল উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ১১টি বান্ডিলে মোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ ডলার পাওয়া গেছে। এর মধ্যে ১০০ ডলারের ১,৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


