
সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার। নতুন এই কেন্দ্রীয় কমিটিতে আগের কমিটির অনেকেই বাদ পড়লেও ক্লিন ইমেজের কারণে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাজী মাজহারকে। তিনি আগের কমিটিতে উপশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী মাজহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর কঠিন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাল ধরেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন কাজী মাজহার। এই আসনে প্রার্থী হওয়ার জন্য দীর্ঘ ১০ বছর গণসংযোগ চালিয়েছিলেন তিনি। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, গরিব-দুঃখীদের সহযোগিতা করে এ আসনের সাধারণ ভোটারদের মনও জয় করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



