Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি
জাতীয় স্লাইডার

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি

By Shamim RezaOctober 20, 2019Updated:October 20, 20192 Mins Read
image-96109-1570790061
সদ্য সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : অবশেষে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে ২৩ নভেম্বর অনুষ্ঠেয় সংগঠনের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটি। এতে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া বৈঠকে যুবলীগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ৫৫ বছর।

রবিবার (২০ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। করা হয়েছে ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সংগঠনের কংগ্রেস আয়োজনে একটি প্রস্তুতি কমিটিও। যেখানে চয়ন ইসলামকে আহ্বায়ক ও হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব সদস্য প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে থাকবেন। সংগঠনের আগামী নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে বয়সসীমা ৫৫ বছর বেধে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়নি। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বৈঠকে যুবলীগের পক্ষ থেকে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন- সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, চয়ন ইসলাম, ড. আহমদ আল কবির, অ্যাডভোকেট সাইদুর রহমান শহিদ, আলতাফ হোসেন বাচ্চু, জাহাঙ্গীর কবির রানা, সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহাবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, শাহজাহান ভূঁইয়া মাখন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, সৈয়দ মাহামুদুল হক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, অ্যাডভোকেট মামুন অর রশীদ, সুব্রত পাল, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, আমির হোসেন গাজী, বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহমেদ নাসিম পাভেল, ফারুক হাসান তুহিন ও এমরান হোসেন খান।

 

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

February 6, 2026
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
Latest News
ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.