Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যেকোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

যেকোনো ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

By Hasan MajorMay 18, 2020, 7:27 PM Asia/DhakaUpdated:May 18, 2020, 7:27 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘ সরকারি-বেসরকারি যেকোন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement

আজ সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এডিস মশা নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হচ্ছে। গণমাধ্যমে টিভিসিসহ বিভিন্ন রকম প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারপরও যারা এ বিষয়ে সচেতন হবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদ্বয় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

তাজুল ইসলাম বলেন, ‘৯৫% এডিস মশার জন্ম বাসাবাড়ি বা অফিসে। এডিস মশা নির্মূলে ব্যবস্থা নিতে ও নিয়ম মানতে জনগনকে বাধ্য করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে এডিস মশার জন্ম হয়।’

এজন্য সরকারি প্রতিষ্ঠানের কাকে জরিমানা করা হবে এ বিষয়ে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘দায়িত্বশীল কর্মকর্তাদের জরিমানা করা হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সভায় সিদ্ধান্ত হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খাল বা জলাধারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কি ব্যবস্থা নিয়েছে পরবর্তী সভায় তার প্রতিবেদন পেশ করতে হবে। এছাড়া দুই সিটি কর্পোরেশনে পার্শ্ববর্তী দেশের কলকাতা শহরের আদলে র্যাপিড একশন টিম গঠন করা হবে। এর মাধ্যমে ডেঙ্গু রোগী পাওয়ামাত্র তার বাসস্থান ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম চালানো হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঢাকার দুই সিটির সদ্য দায়িত্বগ্রহণকারি দুই মেয়র দায়িত্ব পালনে সকলের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং নগরপিতা হিসেবে নগরবাসীর সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

May 24, 2026, 5:16 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

May 24, 2026, 4:58 PM Asia/Dhaka
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

May 24, 2026, 4:29 PM Asia/Dhaka
Latest News
গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, দুই ট্রেন সাময়িক বিলম্ব : রেলমন্ত্রী

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

Cow

ঈদুল আজহায় ঢাকামুখী ও ঘরমুখো যাত্রায় তৈরি হচ্ছে দ্বিমুখী চাপ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp