Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যেখানে অলক কাপালির সঙ্গে বাবর আজমের মিল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যেখানে অলক কাপালির সঙ্গে বাবর আজমের মিল

By Saiful IslamOctober 1, 20192 Mins Read

4

Advertisement
স্পোর্টস ডেস্ক : একটা সময়ে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন অলক কাপালি। বাংলাদেশ দলের বেশ কিছু ম্যাচ জয়ের নায়কও তিনি। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলে দাপটের সঙ্গেই ক্রিকেট খেলেছেন এ অলরাউন্ডার।

২০১১ সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলে ‘সাবেক’ হয়ে গেছেন এ লেগ স্পিনার। আট বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলক কাপালিকে আবারও খবরে নিয়ে আসলেন বাবর আজম।

পাকিস্তান ক্রিকেট দলের এই সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান সোমবার শ্রীলংকার বিপক্ষে করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন।

এদিন ১০৫ বলে ৮টি চার ও চারটি ছক্কায় ১১৫ রান করার মধ্য দিয়ে করাচি জাতীয় স্টেডিয়ামের অনার্স বোর্ডে স্থান করে নেন বাবর আজম। তিনি করাচি স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি করে।

বাবর আজমের আগে ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার অলক কাপালি এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৯৬ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারে ৬৯টি ওয়ানডে ম্যাচে একটি মাত্র সেঞ্চুরি করা কাপালির নামটি আজও করাচি স্টেডিয়ামের অনার্স বোর্ডে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
5
সোমবার শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারের ৭১তম ওয়ানডেতে ১১তম সেঞ্চুরি করেন বাবর আজম। আর এই সেঞ্চুরির করার মধ্য দিয়ে বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যান বাবর।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৮২তম ম্যাচে ১১টি সেঞ্চুরি হাঁকান। আর দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা মাত্র ৬৪ ম্যাচ খেলে দ্রুততম ১১টি সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন।

দ্রুততম ১১টি সেঞ্চুরি হাঁকানোর দিক থেকে শীর্ষে হামিম আমলা। দ্বিতীয় বাবর আজম। আর তিন নম্বর পজিশনে এখন বিরাট কোহলি।

শ্রীলংকার বিপক্ষে ১১৫ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে নিউজিল্যান্ডে অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে যান বাবর।

চলতি বছরে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ১০৬১ রান করেন বাবর। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুই সেঞ্চুরি আর ৬টি ফিফটির মাধ্যমে ৯৪৮ রান করেন উইলিয়ামসন।

তবে ওয়ানডে ক্রিকেটে চলতি বছর রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক ২৩ ম্যাচ খেলে ৫টিসেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ১ হাজার ২৮৮ রান করেছেন।

এই তালিকায় ১ হাজার ২৩২ রাননিয়ে দুইয়ে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১ হাজার ১৪১ ও ১০৮৫ রান নিয়ে তিন ও চতুর্থ পজিশনে আচেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অজি ওপেনার উসমান খাজা। তার ঠিক পরেই রয়েছেন বাবর আজম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa