
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, তারাও বিষয়টি জেনেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনও সুনির্দিষ্ট কোনও নির্দেশনা পাননি।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি মহামারি রূপ নেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারপরই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



