Advertisement
জুমবাংলা ডেস্ক : বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে সক্রিয় উপদেষ্টা হওয়া ছিল স্বাস্থ্য উপদেষ্টা। যে অফিস মন্ত্রণালয়ে করবে না, হাসপাতালে করবে। যে প্রত্যেকটা হাসপাতালে দৌড়ে বেড়াবে। আমরা এই কথাটা বার বার বলে বলছি স্বাস্থ্য উপদেষ্টা ও এ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আমরা যেমন এক্টিভ দেখতে চাই তেমনটা দেখতে পাই না।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে গণঅভ্যুত্থানে আহত রোগীর চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, কেন আমরা এখনো এখানে আসব, আজ দুই থেকে আড়াই মাস হয়ে যাচ্ছে অথচ তারা বলছে কোন সরকার থেকে কোন সাহায্য পায় নি। একটা মন্ত্রণায়ের জন্য ১০০ কোটি টাকা কি খুব বড় ব্যাপার? এই এক একটা মানুষকে যদি ১ লাখ টাকা করে দেয় তাহলে কি খুব বেশি টাকা লাগবে! তাহলে কেন আমার আহত ভাইরা এই কথাটা বললো!

তিনি আরও বলেন, আমরা আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব প্রতিটা জায়গায় যেতে হবে। যারা আহত আছে তাদেরকে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে। এ ছাড়া যত দ্রুত সম্ভব আহতদের সাহায্যের জন্য গঠিত ফান্ডকে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.