Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অভিষেক হচ্ছে দুজনের, যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলােদেশ
খেলাধুলা

অভিষেক হচ্ছে দুজনের, যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলােদেশ

By Sibbir OsmanMarch 1, 2020Updated:March 1, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। টাইগাররা নামতে পারে একাদশে তিন পেসার নিয়ে, অভিষেক হতে পারে আফিফ-নাঈমের।
অভিষেক হচ্ছে দুজনের, যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলােদেশ

Advertisement

আজ রোববার দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। মাশরাফির সঙ্গে পেস আক্রমণে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমান ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফউদ্দিনকে। স্পিনে থাকছেন মেহেদী মিরাজ, তাকে সঙ্গ দিতে পারেন আফিফ হোসেন। অন্যদিকে মোহাম্মদ নাঈমেরও অভিষেক হতে পারে। শান্তকে না খেলালে মোহাম্মদ নাঈমও সেরা পছন্দ। নাঈম-আফিফ দুজনেই প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন।

নাঈম-আফিফদের দলে নেওয়া নিয়ে মাশরাফি বলেন, ‘আসলে এটা নিয়ে তো সেভাবে আলোচনা হয়নি। সবাই অনুশীলনের মধ্যে আছে। এটা নিয়ে কোচের একটা পরিকল্পনা আছে। কোচের পরিকল্পনাকে আমার সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। কারণ সে নতুন এসেছে। কিছু প্লেয়ারকে সেট করতে চাইবে। খুব স্বাভাবিক। তাকে এই সহযোগিতা সবার করতে হবে। আর নতুন ক্রিকেটার খেলবেন কিনা সেটা নিয়ে আলোচনা হয়নি। ম্যানেজমেন্টের সঙ্গে যখন বসব-তখন দেখব তাদের চিন্তাভাবনা কী আছে।’

উইকেটে হালকা ঘাস থাকতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে উইকেট হবে পেস সহায়ক। গতকাল উইকেট দেখে অধিনায়ক বলেন, ‘উইকেট এখনো মনে হচ্ছে ঘাস আছে। অথবা কাটতে বলেছে। অনুমান করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ ওয়ানডে এখানে যখন খেলেছিলাম। তখন অনেক স্লো ছিল। ডিউয়ের সময় ছিল। তখন রাতে সহজ ছিল ব্যাটিং। রাতে ডিউ কেমন থাকবে এখন জানি না। গরম তো চলেই এসেছে। এটার ওপরে নির্ভর করছে। কাল আসলে (আজ) একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে সেম। তো ঘাসটা কাটবে। এখন কতটুকু কাটবে এসব দেখতে হবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাশরাফি মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa