Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে কারণে অনিশ্চিয়তায় বাংলাদেশের পরবর্তী সিরিজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে কারণে অনিশ্চিয়তায় বাংলাদেশের পরবর্তী সিরিজ

By Md EliasSeptember 10, 20242 Mins Read

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে সরে গিয়েছে কমনওয়েলথ কারাতের আসর। এবার বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হবে চলতি সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে। চলবে অক্টোবরের প্রথম ভাগ পর্যন্ত। এরপরেই বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার।

বাংলাদেশের পরবর্তী সিরিজ

Advertisement

অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা ছিল দক্ষিণ আফ্রিকার। যদিও শেষ সময়ে এসে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সূচি চূড়ান্ত হলেও প্রোটিয়ারা আদতেই বাংলাদেশে আসবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মাঝে দলটির আসা না আসা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ সফরের পুরো বিষয়টি নিজেদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি সপ্তাহেই বাংলাদেশ সফর নিয়ে সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গে আলোচনায় বসতে চলেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা আগ্রহী কি না তা জানতে চেয়েই এই আলোচনার আয়োজন।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে বাংলাদেশ সফরের ব্যাপারে ক্রিকেটারদের কোনো চাপ দিতে চায় না ক্রিকেট সাউথ আফ্রিকা। তারা ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ সফরে তারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন কিনা। চলতি চক্রে এমনিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে এবং নিজেদের ব্যয় কমিয়ে আনার চিন্তায় টেস্ট সিরিজগুলো সীমিত করে এনেছে দক্ষিণ আফ্রিকা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমে আর মাত্র ৬টি ম্যাচ বাকি আছে প্রোটিয়াদের। পয়েন্ট টেবিলে তারা সাত নম্বরে রয়েছে। লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে জায়গা করে নিতে নিজেদের পরের ৬ টেস্টের মধ্যে অন্তত ৫টিতে জিততে হবে সাউথ আফ্রিকাকে।

প্রোটিয়ারা অক্টোবরে বাংলাদেশ সফরে আসলেও তাতে খেলার সম্ভাবনা নেই মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েতজির। তাদের মাঠে ফেরার কথা রয়েছে আগামী নভেম্বরে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী ২১ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে। এ কারণেই মূলত সিরিজটি ঝুলে আছে।

ছাত্র আন্দোলনে আহত স্বামীর চিকিৎসায় ২৫ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন স্ত্রী

এদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিরিজের কদর আলাদা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বাকি আরও ৬ টেস্ট। সংখ্যাতত্ত্বের জটিল হিসেব বলছে, পরের ৬ টেস্ট থেকে বাংলাদেশের অন্তত ৫ টেস্টে জয় পেলে বাংলাদেশও যেতে পারবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শেষ পর্যন্ত ফলাফল কোথায় গড়ায় তা জানা যাবে দক্ষিণ আফ্রিকারের ক্রিকেটারদের আলোচনার পর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa