Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার যে কারণে ভাঙা যাচ্ছে না বিজিএমইএ ভবন
জাতীয় স্লাইডার

যে কারণে ভাঙা যাচ্ছে না বিজিএমইএ ভবন

By Shamim RezaFebruary 16, 20203 Mins Read

যে কারণে ভাঙা যাচ্ছে না বিজিএমইএ ভবন

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রায় এক মাস আগে হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজের উদ্বোধন করা হয়েছিল৷ কিন্তু ভবনটি ভাঙার কাজ এগোয়নি একটুও৷ কারণ কী?

গত ২২ জানুয়ারি বিজিএমইএ ভবন ভাঙার কাজ উদ্বোধন করেন সেসময়ের গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম৷ পরদিন থেকেই পুরোদমে ভাঙার কাজ শুরুর কথা ছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপের৷ কিন্তু ২৬ দিনেও ভবন ভাঙ্গার কাজটি শুরু হয়নি৷ এরমধ্যেই গত সপ্তাহে গণপূর্তমন্ত্রীর দপ্তর বদল হয়েছে৷ তিনি এখন আছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে৷ খবর ডয়চে ভেলের।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজিএমইএ’র কাছে বিদ্যুৎ বিভাগের (ডিপিডিসি) বকেয়া বিল ছিলো৷ এ কারণে আগেই তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ এই বকেয়ার মধ্যে কিছুটা তারা পরিশোধ করেছে৷ তারপরও দুই লাখ ৫৮ হাজার টাকা পাওনা রয়ে গেছে৷ যেকারণে ভবন ভাঙার জন্য দায়িত্বপ্রাপ্ত ফোর স্টার গ্রুপ বিদ্যুৎ সংযোগ চেয়েও পাচ্ছে না৷

তারা ওয়াসার কাছে পানির সংযোগও চেয়েছিল৷ কিন্তু তাও মেলেনি৷ কারণ বিজিএমই ভবনে ওয়াসার পানির লাইন নেই৷ গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হতো সেখানে৷ ফোর স্টার গ্রুপ নিজস্ব উদ্যোগে গভীর নলকূপটি চালু করতে চাইলেও বিদ্যুতের অভাবে তাও সম্ভব হচ্ছে না৷ নিজস্ব জেনারেটর দিয়ে তারা কাঁচ খোলা এবং ময়লা অপসারণের কাজ শুরু করছে৷ কিন্তু বিদ্যুৎ না থাকায় ভবন ভাঙার ভারী যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না৷

‘বিদ্যুৎ না পেলে কাজ বন্ধ’

ফোর স্টার গ্রুপের পরিচালক নাসিরুল্লাহ খান বলেন, ‘‘তারা (ডিপিডিসি) আজকের মধ্যে সংযোগ দেবে বলেছেন৷ আমরা আগামীকাল (সোমবার) পর্যন্ত বিদ্যুৎ সংযোগের জন্য অপেক্ষা করব৷ না পেলে আমরা কাজ বন্ধ করে দিব৷ কারণ আমারা হ্যামার দিয়ে এই ভবন ভাঙবো৷ ওই হ্যামার বিদ্যুৎ ছাড়া চালানো সম্ভব নয়৷”

তিনি বলেন, ‘‘আমরা কাজ শুরুর সময়ই বিদ্যুৎ লাইনের জন্য আবেদন করেছি৷ কিন্তু বিজিএমইএ’র কাছে বকেয়া বিল থাকায় আমাদের সংযোগ দিচ্ছে না৷”

ভবনটি ভাঙার জন্য ফোর স্টার গ্রুপ কাজ পেয়েছে রাজউকের কাছে থেকে৷ চুক্তি অনুযায়ী এজন্য তারা কোনো টাকা পাবে না৷ উল্টো রাজউককে এক কোটি দুই লাখ ৭০ হাজার টাকা দিতে হয়েছে৷ বিনিময়ে ভবনের ভাঙ্গা অংশ তারা নিয়ে যাবে৷ নাসিরুল্লাহ খান বলেন, ‘‘আমরা এটা নিয়ে বিক্রি করে ব্যবসা করব আশা করেছিলাম৷ এখন যা পরিস্থিতি তাতে লোকসান গুনতে হবে৷ ১৭০ জন কর্মীকে বসিয়ে রেখেছি৷ ওখানে তাদের পানিও কিনে খাওয়াতে হয়৷”

জানা গেছে নানা জটিলতায় ফোর স্টার গ্রুপকে বিদ্যুৎ সংযোগের জন্য ঘুরতে হয়েছে৷ তখনকার গণপূর্তমন্ত্রী সব সংস্থাকে তাদের সহযোগিতার জন্য বললেও বিদ্যুৎ বিভাগ ও ওয়াসা তা আমলে নেয়নি৷

রাজউকের নামে সংযোগ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) যোগাযোগ করে জানা গেছে, বিজেএমইএ’র বকেয়ার পাশাপাশি কিভাবে ওই ভবনে বিদ্যুতের পুনঃসংযোগ দেয়া হবে তা বের করতেই এত সময় চলে গেছে৷ এ নিয়ে তারা অনেক ফাইল চালাচালি করেছেন৷ প্রয়োজনীয় বোর্ড, মিটার ও সুইচও স্থাপন করা হয়েছে৷ কিন্তু সিদ্ধান্ত না হওয়ায় প্রতিষ্ঠানটি সংযোগ দিতে পারেনি৷ তবে শেষ পর্যন্ত কাকরাইল স্টেশন থেকে সংযোগ দেয়ার একটি প্রক্রিয়া চলছে৷

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান রোববার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা দুই-একদিনের মধ্যেই ওই ভবনে রাজউক-এর নামে বিদ্যুৎ সংযোগ দেব, ফোর স্টার গ্রুপকে নয়৷ ফোর স্টার গ্রুপ আগেই সংযোগের আবেদন করেছিলো৷ বিজিএমইএ’র আড়াই লাখ টাকার মতো বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন ছিলো৷ আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই বকেয়া টাকা বিজিএমইএ’র জামানত থেকে কেটে রাখতে বলেছি৷ ফোর স্টার গ্রুপ যে বিদ্যুৎ খরচ করবে তার বিল আমরা রাজউকের কাছ থেকে নেব৷”

উল্লেখ্য, ২০১১ সালের ৩ এপ্রিল হাতিরঝিলের উপর গড়ে ওঠা বিজিএমইএ ভবনটি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট৷ ওই রায়ে ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ বলে উল্লেখ করা হয়৷ এরপর আপিল বিভাগও সেই রায় বহাল রাখে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa