Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যে কারণে ১৮ বিচারপতি আবার রাতে শপথ নিলেন
জাতীয়

যে কারণে ১৮ বিচারপতি আবার রাতে শপথ নিলেন

By Shamim Rezaমে 31, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘কারিগরী ত্রুটি’র কারণে শপথ বাক্য ‘স্পষ্টভাবে শ্রুত না হওয়ায়’ শনিবার দিনে ভিডিও কনাফারেন্সে শপথ নেয়ার পর রাতে আবার হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে ১৮ জন বিচারপতি সশরীরে শপথ গ্রহণ করেছেন।

শনিবার রাতের ওই সশরীরী শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের মুহাম্মদ সাইফুর রহমান রোববার দুপুরে জানান যে, ‘হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করায় গত ৩০ মে বিকাল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান। তবে, ওই শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরী ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাঁদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই ৩০ মে শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির খাস খামরায় প্রধান বিচারপতি সশরীরে তাঁদের শপথ পাঠ করান।’

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের মুহাম্মদ সাইফুর রহমান জানান, ‘প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার বিকাল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সেসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। আর ওই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো: আলী আকবর।’

যে ১৮ জন বিচারপতি শপথ নেন তারা হচ্ছেন: মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

এর আগে ২০১৮ সালের ৩০ মে এই ১৮ জন হাইকোর্টের ‘অতিরিক্ত’ বিচারপতি হিসাবে নিয়োগ পান। এরপর দুই বছর ‘অতিরিক্ত’ বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হল। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির দেয়া এই নিয়োগের বিষয়টি ২৯ মে প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথ গ্রহণের তারিখ থেকে এই বিচারপতিদের নিয়োগ কার্যকর হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

জুন 9, 2026
বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জুন 9, 2026
কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

জুন 9, 2026
Latest News
বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সেনাসদস্য

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

লোন

বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

ঝড়

যেসব জেলায় রাতেই হতে পারে ঝড়

শিক্ষক-কর্মচারী বেতন

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa