Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে দলের সাথে লড়াই করে সাকিবকে কিনে নিলো কলকাতা
খেলাধুলা

যে দলের সাথে লড়াই করে সাকিবকে কিনে নিলো কলকাতা

By Sibbir Osmanফেব্রুয়ারি 18, 20212 Mins Read

যে দলের সাথে লড়াই করে সাকিবকে কিনে নিলো কলকাতা

Advertisement
স্পোর্টস ডেস্ক: ‘ঘরে’ ফিরলেন সাকিব আল হাসান। যে দল দিয়ে আইপিএলে পা রেখেছিলেন এই অলরাউন্ডার, সেই কলকাতা নাইট রাইডার্সে আবার ফিরলেন তিনি। আজ (বৃহস্পতিবার) ২০২১ সালের আইপিএল নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।

সাকিবকে পাওয়ার লড়াইটা সহজ ছিল না কলকাতার। বেশ ভালোই লড়াই করতে হয়েছে নাম পাল্টে ফেলা পাঞ্জাব কিংসের সঙ্গে (আগের কিংস ইলেভেন পাঞ্জাব)। প্রীতি জিনতাকে হারিয়ে তাই শেষ হাসি হেসেছেন শাহরুখ খান! পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি, আর কলকাতার মালিক বলিউড বাদশা শাহরুখ।

নিষেধাজ্ঞার কারণে গত বছরের আইপিএল নিলামে ছিলেন না সাকিব। সেই হিসাবে এবার তার প্রত্যাবর্তনও বলা যায়। এবারের নিলামে বাংলাদেশি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। প্রথম ডাকটা দেয় কলকাতাই। তবে ব্যাট ও বল হাতে সমান কার্যকর অলরাউন্ডারকে পেতে ‘বিড’ করতে দেরি করেনি পাঞ্জাব। তারা ডাকে ২ কোটি ২০ লাখ রুপি। কিন্তু কলকাতার যে সাকিবকে চাই-ই চাই! তাই ১ কোপি ৪০ লাখ রুপিতে ওঠে তাদের ডাক।

যদিও পাঞ্জাবের টেবিলের থাকা প্রীতি ও অনিল কুম্বলে হাল ছাড়েননি, ডাকেন ২ কোটি ৬০ লাখ রুপি। তবে শেষ হাসিটা হেসেছে কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটি ৩ কোটি ২০ লাখ পর্যন্ত উঠলে আর ডাক তোলেনি পাঞ্জাব। তাই দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটিয়ে আবার কলকাতায় ফিরলেন সাকিব।

২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএল পথচলা শুরু সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার। সেই হিসাবে তিন বছর পর আবার পুরনো তাঁবুতে ফিরলেন সাকিব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

জুন 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

জুন 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa