Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে পুরস্কার জিতে মেসি-নেইমারদের ছাড়িয়ে গেলেন রোনালদো
খেলাধুলা ফুটবল

যে পুরস্কার জিতে মেসি-নেইমারদের ছাড়িয়ে গেলেন রোনালদো

By Saiful IslamDecember 22, 20202 Mins Read

যে পুরস্কার জিতে মেসি-নেইমারদের ছাড়িয়ে গেলেন রোনালদো

Advertisement

স্পোর্টস ডেস্ক : জীবনে কম পুরস্কার জেতেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ‘গোল্ডেন ফুট’ পুরস্কার কিছু জায়গায় ব্যতিক্রম। গত ১ ডিসেম্বর এ বছরের ‘গোল্ডেন ফুট’ পুরস্কারজয়ী হিসেবে নিজের নাম জানার পর রোনালদোর খুশি না হওয়ার কোনো কারণ নেই।

ফিফা ‘বেস্ট’ কিংবা ব্যালন ডি–অর-এর মতো এই পুরস্কার বারবার জেতার সুযোগ নেই। জীবনে একবারই জেতা যায়। সে জন্যও বয়স হতে হবে ন্যূনতম ২৮ বছর, থাকতে হবে সোনা ফলানো ক্যারিয়ার এবং চালিয়ে যেতে হবে খেলা। এরপরই বিবেচনা করা হয় এই পুরস্কারের জন্য।

গত ১ ডিসেম্বর এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। তবে রোববার ট্রফিটি হাতে পেয়েছেন তিনি। করোনার কারণে ‘বন্ধ দরজা’ পরিবেশের মধ্যে গোল্ডেন ফুট স্মারক তুলে দেয়া হয় ৩৫ বছর বয়সী জুভেন্টাস তারকাকে।

জেনে রাখা ভালো, এই পুরস্কার অর্জনে বয়স হতে হবে ন্যূনতম ২৮ বছর। থাকতে হবে সোনা ফলানো ক্যারিয়ার এবং চালিয়ে যেতে হবে খেলা। এরপরই বিবেচনা করা হয়। পুরস্কারটি তাই নিশ্চিতভাবেই রোনালদোর জন্য বিশেষ কিছু।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্মারকের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে সর্বকালের সেরাদের সঙ্গে আমার নাম থাকায় সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা:
রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেভদেদ (২০০৪), আন্দ্রে শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), ডেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), গিয়ানলুইগি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮), লুকা মদ্রিচ (২০১৯)

প্রসঙ্গত, গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড ২০০৩ সাল থেকে চালু হয়। সংবাদমাধ্যমের একটি প্যানেল প্রথমে ১০ জন ফুটবলারকে নির্বাচন করে থাকে। পরে তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। চলতি বছর রোনালদো ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন মেসি, লিইয়েনডস্কি, নেইমার, আগুয়েরো, রামোস, পিকে, সালাহ, কিয়েল্লিনি ও ভিদাল। শেষ পর্যন্ত ভোটে জিতে বাজিমাত করেন রোনালদো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার

July 8, 2026
আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

July 7, 2026
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার

আর্জেন্টিনা

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa