Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে সমীকরণে বাংলাদেশ হারলেও যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে সমীকরণে বাংলাদেশ হারলেও যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 11, 2023Updated:November 11, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ যাই বলুন না কেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারলে সাংবাদিকদের তুলনায় ক্রিকেটারদেরই ক্ষতি বেশি। তবে বাংলাদেশের ভাগ্য ভালো, সেমিফাইনাল নিশ্চিত করার তাড়ায় শ্রীলঙ্কাকে নাকানিচুবানি খাইয়ে নিউ জিল্যান্ড মিরাজদের জন্য কাজটা সহজ করে দিয়েছে।

যে সমীকরণে বাংলাদেশ হারলেও যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে

Advertisement

চ্যাম্পিয়নস ট্রফিতে বিশ্বকাপের সেরা আট দল যাবে। এর মধ্যে ইংল্যান্ডের রানরেট বাংলাদেশের চেয়ে বেশি। এবং পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতে যেতেও পারে। তাই তাদের সমীকরণে না আনাই ভালো। এর চেয়ে রানরেটে পিছিয়ে থাকা দুই দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের কথা ভাবা যাক।

শ্রীলঙ্কার সব ম্যাচ শেষ। ৯ ম্যাচ শেষে লঙ্কানদের রানরেট -১.৪১৯। ওদিকে ৮ ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট -১.১৪১। নেদারল্যান্ডসের যা -১.৬৩৫। অর্থাৎ নেদারল্যান্ডস যদি স্বাভাবিক কাজটা করে, অর্থাৎ ভারতের কাছে হেরে যায়, বাংলাদেশের অবস্থান বেশ সুবিধাজনক।

এখন পর্যন্ত যা অবস্থা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও শ্রীলঙ্কার চেয়ে রানরেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে ব্যবধানটা কত?

এটা একদম নিখুঁতভাবে বলা সম্ভব নয়। কারণ, ম্যাচ পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করে। ধরা যাক, অস্ট্রেলিয়া ৪০০ রান করে ফেলল আজকে। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু কিছুটা হলেও চিন্তার কারণ আছে। কারণ, শ্রীলঙ্কার চেয়ে রানরেটে এগিয়ে থাকতে হলে তখন অন্তত ২২৮ রান করতে হবে। অর্থাৎ, অস্ট্রেলিয়া ৪০০ রান করলে সর্বোচ্চ ১৭২ রানে হারতে পারবে বাংলাদেশ। আবার ৫০০ করলে বাংলাদেশকে করতে হবে ৩৩০ রান। তখন সর্বোচ্চ ১৭০ রানে হারতে পারবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ৩৫০ রান করলে সর্বোচ্চ ১৭৩ রানে হারতে পারবে বাংলাদেশ। এভাবে যদি ধীরে ধীরে ৩০০, ২৫০, ২০০ রান করে অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ হারের ব্যবধানও ধীরে ধীরে ১৭৪, ১৭৫, ১৭৭ হবে। মানে, অস্ট্রেলিয়া ২০০ রানে থামলে, বাংলাদেশ ২৩ রান অলআউট হয়ে বিশ্বরেকর্ড গড়লেও শ্রীলঙ্কার ওপরে থাকবে।

অর্থাৎ অস্ট্রেলিয়া যত কম রানে থামবে, বাংলাদেশের হারের ব্যবধানের সীমা তত বাড়বে। এভাবে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৭৭ বা তার কম রানে আটকে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের ব্যাটিং না করলেও চলবে। কারণ, ০ রানে অলআউট হলেও বাংলাদেশ শ্রীলঙ্কার ওপরে থাকবে।

এবার ধরা যাক, বাংলাদেশ আগে ব্যাট করল। এবং আগে ব্যাট করে ৩০০ করে ফেলল। সেক্ষেত্রে, অস্ট্রেলিয়া ২ ওভার ৩ বলের মধ্যে ম্যাচ শেষ না করলেই শ্রীলঙ্কার ওপরে থাকবে। রানটা ২৫০ হলে ওভার নেমে আসবে ২২ ওভার ৫ বলে। আবার ৪০০ রান করলেও সেটা হবে ২৪ ওভার ৫ বল। এদিক থেকে বাংলাদেশ নিরাপদ।

কিন্তু যদি কোনো কারণে ব্যাটিং ধস নামে? ধরা যাক, বাংলাদেশ ১০০ রানে গুটিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া ২০ ওভার ৩ বলের মধ্যে ম্যাচ শেষ করলে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে। ১৫০ রান করলে অস্ট্রেলিয়া যেন ২১ ওভার ২ বলের মধ্যে ম্যাচ শেষ না করে তা খেয়াল রাখতে হবে। এমনকি ২০০ রান করলেও ঝুঁকি থাকবে। কারণ, তখন নিরাপদ সীমাটা হবে ২২ ওভার ১ বল।

অর্থাৎ, অস্ট্রেলিয়া ২২ ওভারে ২০০ তাড়া করতে পারলে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ২৩ ওভারে ২০০ রান তুলে নিজেদের ক্ষমতা দেখিয়েছেন। তবে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা এক দল এতটা পাগলাটে ক্রিকেট খেলবে কিনা, সেটাই প্রশ্ন।

প্রশ্ন হতে পারে, নেদারল্যান্ডসের সঙ্গেও সমীকরণ থাকার কথা বাংলাদেশের। তা আছে। কিন্তু নেদারল্যান্ডস বাংলাদেশের চেয়ে প্রায় ১৯৩ রানে পিছিয়ে। ওদিকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বাস্তব-অবাস্তব সব সমীকরণই ১৭০ থেকে ১৭৭ রানের মধ্য। ফলে বাংলাদেশ যদি রানরেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকে, তবে ভারতের বিপক্ষে ১ রানে হারলেও বা ম্যাচের শেষ বলে হারলেও বাংলাদেশকে তখন রানরেটে টপকাতে পারবে না নেদারল্যান্ডস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa