Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা যে ৫ কারণে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই দুর্দশা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

যে ৫ কারণে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই দুর্দশা

By Shamim RezaSeptember 10, 2019Updated:September 10, 20194 Mins Read

যে ৫ কারণে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এই দুর্দশা

Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বিপুল ব্যবধানে হেরে যাওয়ার পর আবারও বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। খবর : বিবিসি বাংলার।

অথচ গত ২০ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ।

কিন্তু টেস্ট অঙ্গনে নবাগত আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটিতে ২২৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে দলটি। যা সংখ্যার বিচারে বেশ বড়।
আফগানিস্তানের এটি ছিল সাকুল্যে তৃতীয় টেস্ট ম্যাচ।

অনেকেই একে বাংলাদেশ দলের জন্য বিপর্যয় হিসেবে দেখছেন। এমন বিপর্যয়ের কারণ কী? বিশ্লেষক ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছে পাঁচটি কারণ:

১. ঘরোয়া ক্রিকেটে অনীহা

“ঘরোয়া লিগে যাদের খেলা উচিত তারা তেমন খেলেন না। ঘরোয়া লিগে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলছে বড় দৈর্ঘ্যের ম্যাচ তারা খেলছেন না।” এই বক্তব্য ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসি’র।

তার মতে, বড় ফরম্যাটের অনুশীলনটা আলাদা। “এখানে শুধু ভালো ক্রিকেটার হলে হয় না।”

“খেলোয়াড় যারা আছেন তারা ভালো, কিন্তু লম্বা সময় উইকেটে থাকা, ব্যাটিং করা এটা গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মতো নতুন দলও টেস্টের মেজাজ বুঝে ব্যাটিং করেছে।”

ঘরোয়া লিগের বড় দৈর্ঘ্যের ম্যাচে দেখা যায় বেশিরভাগ ক্রিকেটার বিশ্রাম নেন অথবা অন্য কোনো খেলায় ব্যস্ত থাকেন, বলেছেন জেসি।

ক্রিকেট সাংবাদিক রুহুল মাহফুজ জয় বলছেন, “ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট যেভাবে হয়, তাতে খেলোয়াড়রা টেস্টের জন্যে প্রস্তুত হতে পারেন না। অধিনায়ক তৈরি হয় না। স্থানীয় কোচদের অবস্থা খুবই শোচনীয়। কোনো দলই জেতার জন্যে খেলে না।”

“সবচেয়ে বড় ক্ষতিটা করছে বোনাস পয়েন্ট সিস্টেম। প্রথম ইনিংসে লিড নিতে পারলে বোনাস, সাড়ে তিন/চারশ রান করতে পারলে বোনাস পাওয়া যায়। যেকারণে জেতার প্রতি আগ্রহ কম। ক্রিকেটার এবং কোচদের বিরাট একটা অংশ টেস্ট ক্রিকেট কী, তা বোঝেন না।”

২. অধিনায়কত্ব নিয়ে বিতর্ক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদও নেতৃত্ব দিয়েছেন।

কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই লম্বা সময় ধরে অধিনায়ক থাকতে পারেননি।

সাকিব আল হাসান এখন টেস্ট দলের অধিনায়ক। কিন্তু সদ্য শেষ হওয়া আফগানিস্তান টেস্ট শুরুর আগে ও পরে সাকিব বলেছেন যে, অধিনায়কত্বে তার আগ্রহ নেই যদি না কিছু জিনিস ঠিক করা হয়। সেসব বিষয়ে আলোচনার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি।

কি সেই ‘জিনিস’ কিংবা ‘বিষয়’ সেটা অবশ্য স্পষ্ট করেননি সাকিব।

“সাকিব আল হাসান যখন বিশ্বকাপে খেলেছেন সেটা ছিল দুর্দান্ত। এখানে তার দলের চাপ নিয়ে খেলতে হচ্ছে, বিশ্বকাপে নির্ভার অবস্থায় খেলেছেন সাকিব আল হাসান,” বলছেন সাথিরা জাকির জেসি।

“এখন বাংলাদেশের এমন একটা সময় যাচ্ছে যখন অধিনায়ক হিসেবে সাকিব ছাড়া অন্য কাউকে বেছে নেয়া কঠিন। বাকিরা আগেই অধিনায়ক থেকেছেন কিন্তু ফলাফল আসেনি। এর বাইরে যারা আছেন তারা একাদশেই নিয়মিত নন।”

৩. শুধুই স্পিননির্ভর উইকেট

২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে একটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

দুটি সিরিজের জন্যই তৈরি করা হয়েছিল স্পিননির্ভর উইকেট।

অন্যদিকে, আফগানিস্তান স্পিনে বেশ ভালো আগে থেকেই। স্পিনে বাংলাদেশের চেয়েও ভালো বোলিং লাইন-আপ আফগানিস্তানের আছে বলে মনে করেন জেসি।

“রশিদ খান তো আছেনই, তার সাথে জহির খান, নবী ওরা বেশ ভালো। ওরা বেশ বড় টার্ন পেয়েছে। বাংলাদেশের স্পিনাররা সেটা পাননি। এই দলের শক্তিমত্তার জায়গা কোথায় সেটা আগে দেখা প্রয়োজন ছিল। আফগানিস্তানের স্পিনার বাংলাদেশের চেয়ে ভালো তাই উইকেটের সুবিধাটা তারাই পেয়েছে।”

৪. পরিকল্পনার অভাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোচ্ছে না বলে অভিমত রুহুল মাহফুজ জয়ের।

“উঠতি ক্রিকেটারদের যত্ন নেয় গেম ডেভেলপমেন্ট বিভাগ। আফগানিস্তান গত কয় বছরে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে এই বিভাগে।”

“গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন বিসিবির সবচেয়ে মেধাবী ক্রিকেট মস্তিষ্ক বলে পরিচিত নাজমুল আবেদীন ফাহিম। যিনি ক্রিকেটার গড়ার কারিগর। তার সময়েই সাকিব-মুশফিক-তামিমরা উঠে এসেছেন।”

কিন্তু বিসিবি তাকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না বলে মনে করেন মাহফুজ।

“ওনাকে সরিয়ে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। গেম ডেভেলপমেন্টের বর্তমান ম্যানেজার ক্রিকেটের টেকনিক্যাল কোনো লোক নন। নাজমুল আবেদীন ফাহিমের তত্বাবধানে গত এশিয়া কাপে মেয়েরা চ্যাম্পিয়ন হয়। তিনি এখন সেই দায়িত্বেও নেই।”

৫. দল নির্বাচন

বাংলাদেশ দলের আফগানিস্তানের বিপক্ষে ১১ সদস্যের যে দলটি মাঠে নেমেছে সেখানে কোনও পেস বোলার ছিল না।

এটা নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কিন্তু সামগ্রিক দল নির্বাচনেও নানা গাফিলতি দেখেছেন মাহফুজ।

“সুইং করানোর ক্ষমতার কারণে রাহীকে বিশ্বকাপ দলে নেওয়া হলো। তাকে একটি ম্যাচেও খেলানো হয়নি। সেই রাহীই পরের শ্রীলঙ্কা সিরিজের দলে নেই।”

“এই যে ইয়াসিন আরাফাত নামের ২০ বছর বয়সী পেসারকে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ডাকা হল, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের স্বীকৃত কোনও ম্যাচ খেলেননি। তিনি কোথায় নিজেকে প্রমাণ করলেন, নির্বাচকরাই ভাল বলতে পারবেন। রাহী, তাসকিন, রনি এই তিন পেসার গত তিনটি বিপিএলে যথেষ্ট নজরকাড়া পারফর্ম করেছেন। এই তিনজনকে পাশ কাটিয়ে ইয়াসিনকে ডাকা হয়েছে।”

এছাড়া তাসকিন আহমেদকে টেস্ট দলে নেওয়া হলেও কোনও ম্যাচ না খেলা সত্ত্বেও তাকে টি-টোয়েন্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa