Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রংপুরের উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে : কাদের
গাজীপুর জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

রংপুরের উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 10, 2019Updated:September 10, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরের উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। অবাধ, সুষ্ঠ, সুন্দর ও ভালো নির্বাচন হবে।

রংপুরের উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে : কাদের

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপ-নির্বাচনে জাতীয় পার্টি আছে, আমরাও প্রার্থী দিয়েছি এবং বিএনপিও অংশ নিচ্ছে। আশা করি এ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও ভালো হবে।’

Advertisement

তিনি বলেন, স্বাধীনভাবে ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপি অনেকগুলো নির্বাচন বর্জন করেছে, অংশগ্রহণ করেনি। তবে এখন তারা বলেছে, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচনসহ প্রতিটি নির্বাচনেই তারা অংশগ্রহণ করবে। আমরা তাদের স্বাগত জানাই। তারা সংসদেও এসেছে, এটা একটা ভালো দিক।

সেতুমন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ ২০২১ সালের জুন মাস নাগাদ শেষ হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উদ্যোগে চলমান এই মেগা প্রকল্পের কাজ ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে (বাস র‌্যাপিড ট্রানজিট)। বিএনপির আমলে দেশ কোনো রাস্তা-সড়কের মুখ দেখেনি। বর্তমানে ফ্লাইওভার, বাস র‌্যাপিড ট্রানজিট, মেট্রোরেল, ফোর লেন হচ্ছে। এগুলো তারা স্বপ্নেও দেখেনি কোনোদিন।

সড়কে টোল আদায় সম্পর্কে মন্ত্রী বলেন, টোল দিলে রাস্তা চলাচলের যেই সুবিধাটুকু জনগণ পাবে, পৃথিবীর সব দেশেই এই ব্যবস্থা আছে। জনগণ যে রাস্তাটি ব্যবহার করছে, এটা মেরামত-সংস্কার করতে হয়। সংস্কারের টাকাটা কোথা থেকে আসবে? সরকার বারবার শুধু নতুন নতুন রাস্তা করবে, সেই রাস্তার ব্যবহার যারা করবে তাদেরও তো দায়-দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, বিএনপি কোন রাস্তা করেনি। কাজেই এ সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই। অন্য দেশের অভিজ্ঞতা তাদের যদি জানাও থাকে, তাহলে বলতে হবে, চোখ থাকতেও তারা অন্ধ।

এ সময় গাজীপুর সিটি করর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa