ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু।  গত ৪৮ ঘণ্টায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। হতাহতরা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসাধীন রয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন রংপুরের পীরগাছায় গর্ভবতী নারী ফরিদা বেগম, রংপুরের পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার, রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক, কাউনিয়া উপজেলার মৃত ফজলার রহমানের স্ত্রী মর্জিনা বেগম। পরিবারের লোকজন জানান, শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ রোগীদের শরীরের ৩ ভাগ থেকে ১০ ভাগ পুড়ে গেছে। তবে তাদের শরীরের অবস্থা ভালো। তিনি আরও জানান, শীতের সময় গরম কাপড় পরার পরামর্শ দেন চিকিৎসক।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেরবার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, অগ্নিদগ্ধদের মধ্যে রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং দিনাজপুরের একজন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.