জুমবাংলা ডেস্ক : আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

রংপুর মেডিকেলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আদুরী
ছবি সংগৃহীত
Advertisement

ওই চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, চার সন্তানকে দেখতে শিশু ওয়ার্ডে ভিড় জমিয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী এবং অভিভাবকরা।

জানা যায়, আট বছর আগে কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে বিয়ে হয় আদুরী বেগমের। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেলেও সন্তানের মুখ দেখছিলেন না তারা। পরে চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আদুরী বেগম অন্তঃসত্ত্বা হন। গত ১ মার্চ আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান।

চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে চার সন্তানের জন্ম দেন আশা।

চার নবজাতকের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, সন্তান ডেলিভারির দিন এগিয়ে আসায় একমাস আগে আমি স্ত্রীকে নিয়ে রংপুরে বাড়ি ভাড়া নিই এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকি। তাদের পরামর্শে মঙ্গলবার সকালে হাসপাতালে স্ত্রীকে ভর্তি করা হয় এবং রাত ৯টা ৪০ মিনিটে আমার স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, গর্ভধারণের ৩২ সপ্তাহে চার নবজাতকের জন্ম হওয়ায় তিন কন্যাশিশুর ওজন ও গঠন ঠিক থাকলেও ছেলে নবজাতকটির ওজন মাত্র সোয়া কেজি। তবে চার নবজাতকই সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া প্রসূতিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।

হলুদ যেভাবে মুখের দাগ দূর করবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.