Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রং মিস্ত্রী ভান্টির বসতঘরে আর্জেন্টিনার পতাকার ছোঁয়া
খেলাধুলা জাতীয়

রং মিস্ত্রী ভান্টির বসতঘরে আর্জেন্টিনার পতাকার ছোঁয়া

By rskaligonjnewsNovember 19, 20222 Mins Read

রং মিস্ত্রী ভান্টির বসতঘরে আর্জেন্টিনার পতাকার ছোঁয়া

Advertisement

জুমবাংলা ডেস্ক: চৌচালা একটি টিনের ঘর। সাদা-আকাশি রঙে রাঙানো। সেই ঘরের বেড়ায় টাঙানো একটি ব্যানার। যেখানে এক পাশে ফুটবল তারকা মেসির ছবি। অন্য পাশে বাংলাদেশের জাতীয় পতাকা এবং নিজের আঁকা ছবি টাঙানো।

ঘরটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা ফুটবল দল আর্জেন্টিনার সমর্থক আবদুর রহমান ভান্টির। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার ঘর। শত শত লোকজন তার ঘর দেখতে এখন ভিড় জমাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঘনিয়া গ্রামের বাচ্চু বেপারির ছেলে আর্জেন্টিনার ভক্ত আবদুর রহমান ভান্টি পেশায় রং মিস্ত্রি। নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রং করা এবং ফুটবল সুপারস্টার মেসির ছবি এঁকে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। বাড়িটি এখন আর্জেন্টিনা বাড়ি বলে পরিচিত।

দুই ভাই এক বোনের মধ্যে আবদুর রহমান ভান্টি মেজ। তিনি মানুরী ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। প্রবল ইচ্ছে থাকলেও পরিবারের দৈন্যদশার কারণে পড়াশোনায় এগোতে পারেননি। পরিবারের হাল ধরতে রং মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন। উপার্জন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের টিনশেড বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

স্থানীয়রা জানান, ফুটবলের জাদুকর ম্যারাডোনার নাম শুনে এবং অনলাইনে ম্যারাডোনার পুরনো খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েন ভান্টি। এরপর থেকে আর্জেন্টিনা দলের সমর্থন করে আসছেন। আসন্ন বিশ্বকাপে শুধু প্রিয় দলকে সমর্থন নয়, তার নিজের ঘরটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

আব্দুর রহমান ভান্টি বলেন, ‘ফুটবলের জাদুকর ম্যারাডোনার নাম বাবার মুখে শুনেছি। সে থেকেই অনলাইনে নিয়মিত ম্যারাডোনার পুরনো খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত হয়ে যাই। বেশি ভালোবাসি আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসিকে। সেই ভালোবাসা থেকেই নিজের বসতঘর আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছি।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী বলেন, ‘আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঘনিয়া গ্রামে একটি ঘর আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হয়েছে। শিগগিরই সেই ঘর পরিদর্শনে যাবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026
ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

June 26, 2026

Latest News

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa