গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বেশ কিছু এলাকায় সকাল থেকে প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশেপাশের এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


