
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সাবেক ভিপি ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি এম এম কামাল উদ্দীনের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
এম এম কামাল জুমবাংলাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের পার্শ্ববর্তী এলাকায় অনেক ছিন্নমূল মানুষ রোজা রাখছেন। তারা যাতে সুন্দরভাবে ইফতার করতে পারেন এজন্য আমাদের এই আয়োজন।’
হল শাখা ছাত্রলীগের পাশাপাশি হলের সাধারণ শিক্ষার্থীরাও এই আয়োজনে সহায়তা করছেন বলে জানান তিনি।
ঢাবি ছাত্রলীগের এই নেতা আরও বলেন, ‘ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



