Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারনে থমকে আছে পুরো বিশ্ব। বাকি সব কিছুর মতো স্থির হয়ে আছে খেলার জগতও। ফলে গৃহবন্দি জীবন পাড় করছেন তারকা ক্রীড়াবিদরা।

আর সমর্থকদের তৃপ্ত থাকতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ ভিডিও এবং বিভিন্ন ওয়েবসাইটের পডকাস্টে। সেখানেই তারকাদের মজার সব তথ্য জানতে পারছেন ভক্তরা।

এদিকে বিবিসির পডকাস্টের সুবাদেই যেমন জানা গেল পাক সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির দিনলিপির কিছু খবর।

করোনাকালে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের হতদরিদ্র মানুষদের সাহায্য করছেন শহীদ আফ্রিদি। শুধু দেশের মধ্যে নিজেকে আটকে রাখেননি। বাংলাদেশের অসহায় মানুষকে বাঁচানোর জন্য নিলামে ওঠা টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট ২০ হাজার ডলার দিয়ে কিনে নিয়েছেন।

সেইসঙ্গে আফ্রিদি বলেছেন, ক্যারিয়ারজুড়ে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তাতে মনে হয়েছে এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের লড়াইয়ে সঙ্গী হওয়া উচিত তার।

বিবিসির সঙ্গে পডকাস্টে হাজির হওয়া আফ্রিদির রসিক পরিচয়টাও পাওয়া গেল। বিবিসির পডকাস্ট দুসরায় সাবেক ক্রিকেটার ও বর্তমান সঞ্চালক ইসা গুহ, বিবিসির সঞ্চালক অঙ্কুর দেশাই ও দুসরার সঞ্চালক আতিফ নেওয়াজের সঙ্গে হাজির হয়েছিলেন আফ্রিদি।

সেখানেই আতিফ প্রশ্ন করলেন অন্য কোনও রোজার সময়কার সবচেয়ে পরিচিত বিষয় নিয়ে। বিশ্বের সবাই জানতে চান, আফ্রিদি কী দিয়ে ইফতারি করেন?

জবাবে আফ্রিদি বলেছেন, আমি ইফতারি শুরু করি একটি খেজুর ও ফলের চাটনি দিয়ে। এর পর গ্রিলড চিকেন। আর সে সঙ্গে একটা পাকোরা থাকে।

এরপর স্থুলকায় আতিফকে খোঁচা দিয়ে আফ্রিদি বলেন, দুইটা বা তিনটা পাকোরা না। একটা, নাহলে আমি তোমার মতো হয়ে যাব। আফ্রিদির কথা শুনে তিন সঞ্চালকেরই হেসে গড়াগড়ি দেওয়ার দশা হয়েছিল। হাসি আটকাতে আটকাতে আফ্রিদি বলেছেন, দুঃখিত, কিন্তু আমার জন্য একটি পাকোরাই যথেষ্ট।

এরপরই সাহরির মেন্যুও জানিয়ে দিয়ে আফ্রিদি বলেন, সেহরিতে আমি দেশি পরটা খাই। দেশি পরটার সঙ্গে ডিমের অমলেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.