Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রহমান-রশিদের নৈপুণ্যে আফগানিস্তানের জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রহমান-রশিদের নৈপুণ্যে আফগানিস্তানের জয়

By iNews DeskJanuary 21, 20212 Mins Read

রহমান-রশিদের নৈপুণ্যে আফগানিস্তানের জয়

Advertisement
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আফগান তরুণ ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। তার সেঞ্চুরি আর রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু জয় পেয়েছে আফগানিস্তান।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল আসগর আফগানের নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি (১২৭) আর রশিদ খানের ঝড়ো (৫৫) ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৮৭ রান করে আফগানিস্তান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ২ উইকেট হারানো আয়ারল্যান্ডকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন ওপেনার পল স্টারলিং ও মিডলঅর্ডার ব্যাটসম্যান লোরকান টাকার।

মিডেল অর্ডারে হ্যারি ট্যাকটর ফেরেন ২৮ রান করে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ওপেনার পল স্টারলিং করেন ৩৯ রান। ৩৯ রান করে আউট হন কার্টিস ক্যাম্পার।

এই তিন ব্যাটসম্যানের বিদায়ের পর একাই লড়াই করে যান লোরকান টাকার। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা।

ইনিংসের শেষ দিকে রান রেটে বেড়ে যাওয়ায় আইরিশদের হার্ডহিটিং ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু লেজের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। যে কারণে লোরকান টাকারের একার লড়াইয়ে দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

২৮৮ রানের টার্গেট তাড়ায় আয়াল্যান্ড হারে মাত্র ১৬ রানে। দলের হয়ে ৯৬ বলে তিন চার ও তিন ছক্কায় ৮৩ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন লোরকান টাকার।

আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন নাভিন-উল-হক, দুটি করে উইকেট নেন রশিদ খান ও মুজিব উর রহমান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জাভেদ আহমাদিকে সঙ্গে নিয়ে উড়ন্ত সূচনা করেন এই ম্যাচে অভিষেক হওয়া রহমানউল্লাহ গুরবাজ। উদ্বোধনীতে তারা ২২ ওভারে গড়েন ১২০ রানের জুটি।

এরপর আয়ারল্যান্ডের অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়ানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ৫৫ বলে ৩৮ রান করা জাভেদ আহমাদি। রহমত শাহ (৩), অধিনায়ক আসগর আফগান (৬), সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী (৩) ও গুলবাদিন নাইব।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করে যান রহমানউল্লাহ গুরবাজ। দলীয় ১৯৮ রানে আউট হন তিনি। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচে খেলেন ১২৭ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১২৭ রানের দুর্দান্ত ইনিংস।

গুরবাজের বিদায়ের পর রশিদ খানকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে আউট নজিবুল্লাহ জাদরান। তার আগে ৪৩ বলে ২৯ রান করেন তিনি।

ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান রশিদ খান। ইনিংস শেষ হওয়ার এক বল আগে রান আউট হন তিনি। তার আগে ৩০ বলে দুই চার ও দৃষ্টিনন্দন ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৫৫ রানের ইনিংস।

রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি আর রশিদ খানের ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৮৭ রান করে আফগানিস্তান। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রায়ান ১০ ওভারে ২৯ রানে শিকার করেন ৫ উইকেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa