পটুয়াখালীর বাউফল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অমতে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
 অবশেষে উদ্ধার

Advertisement

উদ্ধার হওয়া কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা বাউফলের পৃথক দুটি বিদ্যালয়ের ছাত্রী। গত রোববার তারা হঠাৎ নিখোঁজ হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পুলিশ জানায়, চার কিশোরী মিলে পরিকল্পিতভাবে বাড়ি থেকে পালিয়ে গাজীপুরে আসে এবং কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কক্ষ ভাড়া নেয়। তারা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরির চেষ্টা করছিল। চাকরির জন্য জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে গেলে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধার করে।

গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীরা নিখোঁজ বা অপহৃত হয়নি; মূলত চাকরির উদ্দেশ্যেই তারা স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসেছিল। খবর পেয়ে বাউফল থানা ও সংশ্লিষ্ট অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

বুধবার রাতে বাউফল থেকে পরিবারের সদস্যরা কালিয়াকৈরে পৌঁছালে পুলিশের উপস্থিতিতে কিশোরীদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চার দিন পর সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকেরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.