
ভারতের হয়ে একদিনের ক্রিকেটে রায়ডু ৫৫টি ম্যাচ খেলেছেন। ৪৭ গড়ে করেছেন ১৬৯৪ রান। রয়েছে তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১০টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ ১২৪। শেষ বার তিনি ভারতের হয়ে খেলেছিলেন এই বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানে ৩ ইনিংসে তার মোট রান ছিল ৩৩। একটিও টেস্ট না খেললেও খেলেছিলেন ছয়টি টি-টিয়োন্টি ম্যাচ। তবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে সেই ভাবে সাফল্য পাননি তিনি। ৫ ইনিংসে তার মোট রান ৪২, সর্বোচ্চ ২০। তবে একদিনের ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
ধারণা করেছিলেন বিশ্বকাপে জায়গা পাবেন। কিন্তু সেটা হয়নি। পরবর্তী দু’একজন ক্রিকেটার ইনজুরিতে পড়লে সুযোগ তৈরি হয়। কিন্তু একদিনের ক্রিকেটে ৫০টি ইনিংসের অভিজ্ঞতা থাকলেও তার পরিবর্তে অনভিজ্ঞ মায়াঙ্কের দলে সুযোগ পাওয়া বোধ হয় মেনে নিতে পারেননি অন্ধ্রপ্রদেশের এই ডানহাতি ব্যাটসম্যান।
২০১৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেন রায়ডু। ঝাড়খণ্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা একদিনের ম্যাচই তার ক্রিকেট জীবনে দেশের হয়ে শেষ খেলা হয়ে রইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



