জুমবাংলা ডেস্ক: রাজধানীতে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ‘শান্তি ও উন্নয়নের সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

আওয়ামী লীগ

Advertisement
বিকালে ৩টায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময় মোহাম্মদপুর টাউন হলে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই দপ্তর সম্পাদক জানান, সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। নগরের প্রতিটি থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন।

তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর, আদাবর ও শের-ই বাংলানগর থানা ও এর আওতাধীন ওয়ার্ডের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এ সাত্তার।

অপরদিকে আজ শনিবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

আজ রাজধানীতে বিএনপির গণমিছিল, আসছে নতুন কর্মসূচি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google