Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীতে এলডিডিপি কর্মকর্তাদের মানববন্ধন
জাতীয়

রাজধানীতে এলডিডিপি কর্মকর্তাদের মানববন্ধন

By Saumya SarakarMarch 19, 20242 Mins Read

রাজধানীতে এলডিডিপি কর্মকর্তাদের মানববন্ধন

Advertisement
জুমবাংলা ডেস্ক : আউটসোর্সিং থেকে মুক্ত করে যথাযথ প্রক্রিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় আত্তীকরণের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পরিষদ (এলডিডিপি)। এই দাবির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তারা রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে।

সোমবার রাজধানীর খামারবাড়ি এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত কর্মকর্তারা বলেন, আউটসোর্সিং থেকে মুক্ত করে যথাযথ প্রক্রিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় আত্তীকরণের মাধ্যমে পুনরায় নিয়োগ দিতে হবে। এছাড়াও বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করে বেতন বৃদ্ধি করে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে। ২০১৯ সাল থেকে শুরু হয়ে একই বেতনে চাকরি করাতে সকল কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভ দেখা দিয়েছে।

মানববন্ধনে উপস্থিত প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পরিষদের সভাপতি মো. রতন রহমান বলেন, আমরা স্থায়ী নিয়োগ চাই। এভাবে আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কৃষিবিদরা আর কাজ করতে পারছি না। ২০১৯ সালে আমাদের আউটসোর্সিং ভিত্তিতে প্রকল্পে যুক্ত করা হয়। সেই থেকে অদ্যাবধি আমাদের একই বেতন রয়েছে। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে এই বেতনে চলা কষ্টকর হয়ে গেছে। আমরা আমাদের বেতন বাড়ানোর দাবিও জানিয়েছি।

এলইও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এ.এন.এম মোস্তাকিম মুকুট বলেন, আমাদের ফিল্ড লেভেলে কাজে সবসময় যাতায়াত করতে হয়, কিন্তু আমাদের এ জন্য কোনো সুযোগ-সুবিধা প্রদান করা হয় না। এ নিয়ে আমরা কয়েকবার স্মারকলিপি প্রদান করলেও শুধু আশ্বাস দেওয়া হয়েছে। এবার দেশের সব প্রাণিসম্পদ সম্প্রসারণ এবং মাঠ সহকারী কর্মকর্তা একত্র হয়েছি আমাদের দাবিগুলো আদায় করতে। কোনো অতিরিক্ত চাওয়া-পাওয়া নয় এগুলো আমাদের অধিকার।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত মেয়েদের জন্যে মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস বরাদ্দ থাকলেও এই প্রকল্পে মাত্র ১০৫ দিন, যা প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণার বরখেলাপ, এই দাবীও রাখা হয়।

তারা জানান, বিষয়গুলো নিয়ে মহাপরিচালক মহোদয়ের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। কিন্তু দাবী মানার ব্যাপারে কোনো সদুত্তর আসেনি। তবে দাবীর ব্যাপারে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান মোল্লা।

যোগদানে ভোগান্তি : তিন অধিদপ্তরে চিঠি দেবে এনটিআরসিএ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa