জুমবাংলা ডেস্ক : রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছেন তার এক শিক্ষক।

রাজধানীতে তুচ্ছ ঘটনায় শিক্ষকের ছুরিকাঘাতে ছাত্র গুরুতর আহত
ছবি সংগৃহীত
Advertisement

মঙ্গলবার বিকালের দিকে মিরপুর ৬ নম্বর সি ব্লক ১৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম সিয়াম।

তিনি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর ওই শিক্ষকের নাম আব্দুল গাফফার। তিনি মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক তিনি।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা বিদ্যুৎ পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি জানান শিক্ষক গাফফার ও আমার পরিবার একই বাড়িতে আলাদা ফ্ল্যাটে থাকি। আজ বিকালে ৩ তলার সিঁড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাফফার সাহেব আমার পরিবারকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এতে আমার ছেলে এ ঘটনার প্রতিবাদ করে।

সে তার স্যারকে ( গাফফার) গালিগালাজ না করতে অনুরোধ করেন। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার ছাত্রের (সিয়াম) উপর হামলা করেন। শিক্ষক গাফফার হাতে ধারাল চাকু নিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পেটের বাম পাশে উপর্যুপরি আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেই।

পল্লবী থানার এস আই তারিক বলেন,  থানায় একটি অভিযোগ জমা পড়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি। দুই পক্ষই এখানে আছে। তারা আলোচনা করছে

দুইভাবেই কাজ করে, বিষয়টি আমার ভালো লেগেছে: অপু বিশ্বাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.