
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদবাগে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মজুদ করা তিনশ পিস করোনা টেস্টিং কিট উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে দেড় বছর কারাদন্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
অপরদিকে র্যাব-৩ এর এএসপি রবিউল ইসলাম জানান, নিকুঞ্জে এখনো অভিযান চলছে। অভিযানে প্রায় সাতশ পিস অবৈধ মজুদ করা টেস্টিং কিট উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, ব্যক্তিগত উদ্যোগে বিনা অনুমতিতে এসব কিট চীন থেকে আনা হয়েছে। এসব কিট আমদানিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জব্দ কিটগুলো বেসরকারি হাসপাতালে গোপনে বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



