Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয়   রাজধানীতে মিষ্টির দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা, ক্রেতাদের মধ্যে অসন্তোষ
জাতীয়

  রাজধানীতে মিষ্টির দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা, ক্রেতাদের মধ্যে অসন্তোষ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 3, 2022Updated:June 3, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের মিষ্টির দোকানে প্রকারভেদে প্রতি কেজি মিষ্টির দাম ৪০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই দাম নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। অনেকে ভাবছেন দু-একজন দোকানি বাড়তি দাম নিচ্ছেন কিন্তু তা নয়, রাজধানীর প্রায় প্রতিটি মিষ্টির দোকানের একই অবস্থা।

রাজধানীতে মিষ্টির দাম কেজিতে বেড়েছে ১২০ টাকা, ক্রেতাদের মধ্যে অসন্তোষ
ফাইল ছবি
Advertisement

মিষ্টি তৈরির এমন কোনো উপকরণ নেই যার দাম স্থিতিশীল রয়েছে। চিনি, ময়দা, ডালডা, ছানা, গুঁড়াদুধ সবকিছুর দাম অস্বাভাবিক। সেজন্য বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। বৃহস্পতিবার (২ জুন) পল্টন, এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি এলাকার মিষ্টির দোকানগুলো ঘুরে দেখা গেছে এমনটা।

বাংলাদেশে মোট যে পরিমাণ মিষ্টি বিক্রি হয় তার অর্ধেক রসগোল্লা বলে জানিয়েছেন মিষ্টি বিক্রেতারা। হরেক রকম মিষ্টি এলেও রসগোল্লার দাপট এখনো কমেনি। এখন ঢাকায় সাধারণ রসগোল্লা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়, যা আগে ৩০০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হতো।

এলিফ্যান্ট রোডে রস মিষ্টির শোরুম ম্যানেজার সালাউদ্দিন বলেন, আমাদের কোম্পানি প্রকারভেদে মিষ্টির দাম ৪০ থেকে ১০০ টাকা বাড়িয়েছে। সাধারণ রসগোল্লা, সাদা ও কালো মিষ্টির দাম কম বেড়েছে। দামি মিষ্টিগুলোর দাম বেশি বেড়েছে। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে জনপ্রিয় ক্ষীর মালাই, গোলাপজাম, মালাইকারীর মতো উন্নতমানের মিষ্টি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা।

শুধু মিষ্টি নয়, মিষ্টির দোকানে বিক্রি হওয়া নিমকি, সন্দেশ, দই, ঘিসহ অন্যান্য দুধের তৈরি পণ্যের দামও বেড়েছে। মিষ্টি প্রস্তুতকারকরা বলছেন, মিষ্টির প্রধান কাঁচামাল দুধ, চিনি ও ময়দা। এ তিনটি পণ্যের বাজার অস্থিতিশীল হওয়ার প্রভাব পড়েছে মিষ্টির দামে। পাশে চমচম হাউজে টাঙ্গাইলের চমচম বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়। এ মিষ্টি আগে ৩৬০ টাকায়ও বিক্রি হতো বলে জানান ওই দোকানের বিক্রেতা চঞ্চল দাস। শুধু মিষ্টি নয়, মিষ্টির দোকানে বিক্রি হওয়া নিমকি, সন্দেশ, দই, ঘিসহ অন্যান্য দুধের তৈরি পণ্যের দামও বেড়েছে। মিষ্টি প্রস্তুতকারকরা বলছেন, মিষ্টির প্রধান কাঁচামাল দুধ, চিনি ও ময়দা। এ তিনটি পণ্যের বাজার অস্থিতিশীল হওয়ার প্রভাব পড়েছে মিষ্টির দামে।

বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক ও মুসলিম সুইটস্ অ্যান্ড বেকারির স্বত্বাধিকারী আমিনুর রহমান বলেন, এখন মিষ্টি তৈরির এমন কোনো উপকরণ নেই যার দাম স্থিতিশীল রয়েছে। চিনি, ময়দা, ডালডা, ছানা, গুঁড়াদুধ সবকিছুর দাম অস্বাভাবিক। সেজন্য বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।

যদিও বাংলাদেশ মিষ্টি প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে মিষ্টির দাম বাড়ার কোনো ঘোষণা দেয়া হয়নি জানিয়ে আমিনুর বলেন, ঘোষণার আগেই যে যার মতো দাম বাড়িয়েছে। সেটা নিয়ে সমিতির আক্ষেপ রয়েছে।

সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এ খাতের ব্যবসায়ীদের ধারণা, বাংলাদেশে বছরে ২০ হাজার কোটি টাকার মিষ্টির ব্যবসা হয়।

সমিতির তথ্য, সারাদেশে প্রায় এক হাজারের বেশি মিষ্টির দোকান বা আউটলেট রয়েছে, যেগুলো করপোরেট মিষ্টি ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত। এর মধ্যে ঢাকায় রয়েছে পাঁচ শতাধিক আউটলেট।

ঢাকার এসব শোরুমে কমপক্ষে তিন থেকে চার কোটি টাকার মিষ্টি বিক্রি হয়। এর বাইরে সারাদেশে কয়েক হাজার মিষ্টির দোকান রয়েছে বিভিন্ন হাট-বাজারে, যা সাধারণত এলাকার ঘোষরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। এখন শুধু দেশে নয়, বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিদেশেও তাদের আউটলেট খুলেছে। আবার করপোরেট প্রতিষ্ঠানে মিষ্টির কারিগর হিসেবে বাংলাদেশের বাইরে ভারতেরও কিছু কারিগর রয়েছেন। যারা কলকাতাসহ অন্যান্য এলাকার প্রসিদ্ধ মিষ্টি তৈরি করেন। কোনো কোনো প্রতিষ্ঠান কারিগরদের দেশের বাইরে থেকেও প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে।

ফেলে দেওয়া মাছের আঁশ বিদেশে রপ্তানি, কোটিপতি খুলনার জুলফিকার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa