Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধ্যরাত থেকে রাজধানীতে বৃষ্টি, ঝরবে সারাদিন
জাতীয় স্লাইডার

মধ্যরাত থেকে রাজধানীতে বৃষ্টি, ঝরবে সারাদিন

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 23, 2020Updated:October 23, 20202 Mins Read
বৃষ্টি
ছবি : সংগৃহীত
Advertisement

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় কখনও ঝিরিঝিরি, কখনও মাঝারি আবারও কখনও মুষলধারে রাতভর বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হলেও শুক্রবার (২৩ অক্টোবর) সকালেও এ বৃষ্টি অব্যাহত রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ সারাদেশে সারাদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে রাতভর বৃষ্টিপাতের কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সড়কে জলাবদ্ধতা দেখা গেছে। ছুটির দিন হওয়ায় কর্মস্থলে যাওয়ার তাড়না না থাকলেও ছাতা মাথায় নিয়ে প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন রাজধানীবাসী।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, রাত থেকেই থেমে থেমে, কখনও ভারী বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় সকাল ৬টায় পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলসহ রাজধানী ঢাকায় ভারী বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একবারেই কাছাকাছি অবস্থান করছে। আজকে দিনের যে কোন সময় বাংলাদেশ অতিক্রম করবে। এজন্য প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আরও হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সরে গিয়ে ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ বিকাল ৩টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa