
জুমবাংলা ডেস্ক : রাজধানীর কাঁঠাল বাগানের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


