Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীর খালগুলোর দু’পাশ দখলমুক্ত করা হবে : এলজিআরডি মন্ত্রী
জাতীয়

রাজধানীর খালগুলোর দু’পাশ দখলমুক্ত করা হবে : এলজিআরডি মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 3, 20212 Mins Read
রাজধানীর খালগুলোর দু’পাশ দখলমুক্ত করা হবে : এলজিআরডি মন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর খালগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি খালের দু’পাশ দখলমুক্ত করতে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র’ (এসটিএস)’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ওয়াসার কাছ থেকে খাল হস্তান্তরের পর থেকেই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই মেয়র খালসমূহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। শুধু তাই নয় যারা এসব খাল দখল করে দুই পাশে ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছেন সেগুলো অপসারণ করা হচ্ছে।

মন্ত্রী জানান, নগরীর সকল খাল রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনে ইতোমধ্যে মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই মেয়রকে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

এডিস মশা নিধনে তার মন্ত্রণালয় থেকে দুই সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতা দেয়ায় এ মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন অ্যানোফিলিস ও কিউলেক্স মশা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই মশাগুলো খুব বিপদজনক নয়। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে এই সমস্যা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’

এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ঢাকা শহরের খাল-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলে মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে অনেকাংশে মুক্তি দেয়া সম্ভব।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের নির্দেশনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সকলকে সঙ্গে নিয়ে যেভাবে কাজ করছে তাতে করে এবছর নগরীতে জলাবদ্ধতার যে প্রতিচ্ছবি তৈরি হয় এবারে তার প্রতিফলন ঘটবে না।

এসময়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে সিটি কর্পোরেশনের অধীন বিভিন্ন খাল পরিদর্শন করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

July 18, 2026
প্রেসক্লাবের কমিটি

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন

July 18, 2026
১৬ জলকপাট

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

July 18, 2026

Latest News

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রেসক্লাবের কমিটি

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন

১৬ জলকপাট

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa