Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসনের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
জাতীয়

রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসনের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

By Hasan Majorজুলাই 20, 20213 Mins Read

রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান ও আবাসনের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান, বিপণী বিতান ও আবাসনের নিরাপত্তায় ডিএমপি’র পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

কোরবানীর পশুর হাট সমূহের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ মহানগরীর সকল বিপনী বিতান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তির টাকা লেনদেন ও পরিবহনে মানি এস্কর্ট ব্যবস্থা প্রবর্তন, সকল লঞ্চ ও বাস টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আগামীকাল পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ।  উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদ্যাপনের লক্ষ্যে ডিএমপি সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।  এ উপলক্ষে নগরবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।

ঈদকে ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপি। ডিএমপি’র জনবল স্বল্পতা থাকা সত্ত্বেও ঈদের ছুটির সময়ে পুলিশী টহল বৃদ্ধিসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে যদি নিরাপত্তা সচেতনতাবোধ তৈরী হয় তাহলে পুলিশ এবং ব্যক্তি অথবা প্রতিষ্ঠান এর যৌথ উদ্যোগ ও অংশগ্রহণে সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে অনেক বেশি সফল হওয়া সম্ভব বলে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ডিএমপি’র নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য  মহানগরবাসীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নিজস্ব প্রতিষ্ঠান অথবা আবাসন বা এ্যাপার্টমেন্ট অথবা বিপনী বিতানসমূহে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করা এবং যে কোন ধরণের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘন্টা নজরদারির ব্যবস্থা করতে হবে। সিকিউরিটি গার্ডের ডিউটি তদারক করার জন্য মার্কেট মালিক সমিতি অথবা ফ্ল্যাট ওনার্স এ্যাসোসিয়েশন তদারকি কমিটি করে ২৪ ঘন্টা পালাক্রমে কমিটি দায়িত্ব পালন করতে হবে।

দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ব্যক্তিগত প্রাক-পরিচিতি পুলিশের মাধ্যমে যাচাই করার ব্যবস্থা করা।

প্রতিষ্ঠান অথবা বিপনী বিতান বা আবাসনে সিসিটিভি স্থাপন করতে হবে। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করতে হবে।

সিসি ক্যামেরার ক্ষেত্রে ধারণকৃত ভিডিও হার্ড ডিস্কে ঠিকমত রেকর্ড হচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে।
প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা অথবা কর্মচারীকে একসাথে ছুটি প্রদান না করে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা যাতে করে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে পারেন।

দায়িত্বরত গার্ড এবং প্রতিষ্ঠানের কাছে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল এবং ল্যান্ড ফোনের নম্বর রাখা, যাতে যে কোন দুর্ঘটনা অথবা অপরাধ সংঘটনের আশংকা তৈরী হলে দ্রুত পুলিশকে অবহিত করা যায়।

মূল্যবান সামগ্রী যেমন স্বর্ণালংকার, দলিল, অর্থ ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখতে হবে। কাছের আত্মীয় স্বজনের কাছে রাখতে হবে অথবা ব্যাংক লকারের সহায়তা নিতে হবে।

বাসা-বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করতে হবে। যে সমস্ত দরজা-জানালা দূর্বল অবস্থায় আছে তা মেরামতের মাধ্যমে সুরক্ষিত করে নিতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করতে হবে।

বাসা-বাড়ি ত্যাগের আগে যে সমস্ত প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ এবং ফোনে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে।

আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুক এর পরিচয় নিশ্চিত না হয়ে দরজা না খোলার জন্য বলা হয়েছে।

মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে অথবা দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করতে হবে।

মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

জুন 20, 2026
Latest News
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa