Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়: শ ম রেজাউল করিম
জাতীয়

রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়: শ ম রেজাউল করিম

By Hasan MajorNovember 22, 2020Updated:November 22, 20202 Mins Read

রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়: শ ম রেজাউল করিম

Advertisement
জুমবাংলা ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়। এ ক্ষমতা মানুষের উপকারের জন্য, দেশের উন্নয়নে নিজের কাজ করার জন্য। এজন্য শেখ হাসিনা দুর্নীতি করেন না। তাঁর আপনজনরা কেউ দুর্নীতি-অনিয়ম করেন না। তারা মনে করেন মানুষের সেবা করার নাম রাজনীতি।’

রবিবার (২২ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কলারদোয়ানিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব-সম্পদের জন্য নয়: শ ম রেজাউল করিমমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সারা দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি দিন-রাত পরিশ্রম করছেন, যাতে দেশের একজন মানুষও খাবারের অভাবে না থাকে। একজন মানুষও যেনো চিকিৎসার অভাবে দুরবস্থায় না থাকে। তিনি রাস্তা ঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পৃথিবীর বড় বড় রাষ্ট্র বলছে, শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং সৎ তিনজন প্রধানমন্ত্রীর একজন।’

শ ম রেজাউল করিম আরো যোগ করেন, ‘স্থানীয় উন্নয়নে যতটুকু করা দরকার, সাধ্যমত সরকারের প্রকল্প থেকে সেটা করা হবে। সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ হিসেব করে মসজিদ-মন্দিরে ভাগ করে দেয়া হয়েছে। এবছর দূর্গাপূজায় স্মরণাতীতকালে সবচেয়ে বেশি অর্থ আমার নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে দেয়া হয়েছে। একইভাবে বিপর্যস্ত মসজিদের উন্নয়ন করতে হবে। কালভার্ট, ব্রীজ, রাস্তা, স্কুল-কলেজ, মন্দির-মসজিদসহ সকল  প্রতিষ্ঠান সাধ্যমতো আমি উন্নয়নের চেষ্টা করবো। কোন মসজিদ-মন্দির উন্নয়ন ব্যাতীত পড়ে থাকবে না।’

এদিন সকালে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউপি থেকে চাঁদকাঠী হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, মুগারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উত্তর পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

দুপুরে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

একইদিন বিকেলে কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন ও মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।

পরে লেবুজিলবুনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa