Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যদি ২০২০ সাল অবধি রাজনৈতিক অনিশ্চয়তা বহাল থাকে ও বিক্ষোভ অব্যাহত থাকে, তাহলে দেশটির ভঙ্গুর অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে বলে মন্তব্য করছেন খ্যাতিমান অর্থনীতিবদরা।

আইআইএফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক (মেনা) প্রধান অর্থনীতিবিদ গারবিস ইরাদিয়ান বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অব্যাহত অস্থিরতায় টানা চতুর্থ প্রান্তিকের মতো দেশটির তেলবহির্ভূত জিডিপি সংকুচিত হচ্ছে।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউটটি বলছে, দুর্নীতির মহামারী, কর্মসংস্থানের অভাব, দুর্বল সরকারি সেবা, সাধারণ মানুষের কাছে তেলসম্পদের সুবিধা পৌঁছে দিতে ব্যর্থতা, ইরাকের রাজনীতিতে ইরানের হস্তক্ষেপ নিয়ে দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভের প্রকাশ ঘটেছে বিক্ষোভে। দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে অন্তত ৪০০ জনের প্রাণহানি হয়েছে এবং এতে পদত্যাগে বাধ্য হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

এদিকে গত দুই মাসের রাজনৈতিক অস্থিরতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতিতে দেশটির অর্থনীতি বেশ চাপের মধ্যে পড়ছে বলে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্সের এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

খবর : দ্য ন্যাশনাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google