
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ক্ষমতার পালাবদলের জন্য জনগণ বিপ্লব করেনি বরং ফ্যাসিবাদ বিলোপের জন্য তারা বিপ্লব করেছে। ফ্যাসিবাদ বিলুপ্ত করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দল গুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। এছাড়া টিম করে সমন্বয়কদের নেতৃত্বে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করা হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পুটিআইনেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



