
জানা যায়, অতিরিক্ত যানবাহন আর ঘরমুখো মানুষের চাপে ঈদের আগের দিন মঙ্গলবার (২০ জুলাই) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ আছে। এরমধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবহন সরাতে সময় লাগায় পরিবহনের চাপ আরও বেড়ে গেছে। তবে, দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিকুর রহমান বলেন, রাতেও মহাসড়কে বিপুল পরিমাণ যানবাহন রয়েছে। এতে মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। এছাড়া সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে যানবাহন চলাচল বাধার সম্মুখীন হওয়ায় যানবাহনের চাপ টাঙ্গাইল অংশে গিয়ে ঠেকেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



