Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রানের পাহাড় গড়ল নিউ জিল্যান্ড, শুরুতেই সাজঘরে তামিম-সৌম্য-লিটন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

রানের পাহাড় গড়ল নিউ জিল্যান্ড, শুরুতেই সাজঘরে তামিম-সৌম্য-লিটন

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 26, 20212 Mins Read

রানের পাহাড় গড়ল নিউ জিল্যান্ড, শুরুতেই সাজঘরে তামিম-সৌম্য-লিটন

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ডেভন কনওয়ে এবং ড্র্যায়েল মিচেলের শতকে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে নিউ জিল্যান্ড। ৩১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ২৬ রান। উইকেটে আছেন,মোহাম্মদ মিঠুন (২) ও মুশফিকুর রহিম (০)।

নিউ জিল্যান্ডের দেওয়া ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভার মেডেন দেন অধিনায়ক তামিম। এরপর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ম্যাট হেনরির শিকার হয়ে ফেরেন তামিম। দলীয় ১০ রান এবং ব্যক্তিগত ১ রানে ফেরেন টাইগার অধিনায়ক।

Advertisement

পঞ্চম ওভারে তামিমের দেখানো পথেই হাটেন সৌম্য সরকার। টপ অর্ডার আরো একবার ব্যর্থ নিউজিল্যান্ড সিরিজে। ম্যাট হেনরির করা তৃতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এর আগে নামের পাশে কেবল একটি রানই যোগ করতে পারেন তিনি। সৌম্য ফেরেন দলীয় ১৮ রানের মাথায়।

দলীয় ২৬ রানের মাথায় ম্যাট হেনরির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। সাজ ঘরে ফেরার আগে তিনি করেন ২১ বলে ২১ রান।

কিউইদের হয়ে ১১০ বলে ১২৬ রান করেন ডেভন কনওয়ে আর ৯২ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ড্র্যায়েল মিচেল। তাতেই কিউইদের পাহাড়সম রানের সংগ্রহ দাঁড়ায়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

নিউ জিল্যান্ড: ৩১৮/৬, নির্ধারিত ৫০ ওভার, (মার্টিন গাপটিল ২৬, হেনরি নিকোলস ১৮, ডেভন কনওয়ে ১২৬, রস টেইলর ৭, টম লাথাম ১৮, ড্রায়েল মার্টিন ১০০*, জেমস নিশাম ৪, স্যান্টনার ৩* ); (মোস্তাফিজুর রহমান ১০-০-৮৭-১, তাসকিন আহমেদ ১০-১-৫২-১, রুবেল হোসেন ১০-১-৭০-৩, মেহেদি হাসান ৭-০-৪৬-০, মিরাজ ৫-০-২৩-০, সৌম্য সরকার ৮-০-৩৭-১)

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa