Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা রাবির হল ও ক্লাসে ফিরতে মানতে হবে ১০ নির্দেশনা
শিক্ষা

রাবির হল ও ক্লাসে ফিরতে মানতে হবে ১০ নির্দেশনা

By Shamim RezaOctober 11, 20212 Mins Read

রাবির হল ও ক্লাসে ফিরতে মানতে হবে ১০ নির্দেশনা

Advertisement

জুমবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আগামী ১৭ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোর বন্ধ দুয়ার খুলছে। আর ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

এ অবস্থায় শিক্ষার্থীদের হলে উঠতে এবং সশরীরে ক্লাসে অংশ নিতে ১০টি নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান সংবাদমাধ্যমকে এসব নির্দেশনার কথা জানান।

যে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-

১. অন্তত এক ডোজ টিকা গ্রহণ না করলে হলে অবস্থান বা শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

২. যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদের হলে ওঠার বা ক্লাস শুরুর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩. টিকা গ্রহণ সনদের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে। আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে এক কপি হলে ও অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিভাগে এবং অন্য কপি অবশ্যই আইসিটি সেন্টারে জমা দিতে হবে।

৪. যেসব শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেনি কিন্তু সুরক্ষা অ্যাপে বা ইউজিসির ইউনিভ্যাকের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশনের দুই কপি সঙ্গে নিয়ে আসতে হবে। আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে এক কপি হলে ও অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিভাগে এবং অন্য কপি আইসিটি সেন্টারে অবশ্যই জমা দিতে হবে।

৫. ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) করোনা টিকার প্রথম/দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের কপি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য অবশ্যই প্রথম ডোজের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

৬. ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থানকালে সবাইকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সরকার নির্দেশিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৭. হলে বা ক্লাস কক্ষে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া হল/বিভাগে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।

৮. কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত হল/বিভাগ কর্তৃপক্ষকে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে অবহিত করতে হবে।

৯. হলে অবস্থানকালে কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে তাকে হলে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন কক্ষে পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে।

১০. ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আবশ্যিকভাবে মশারি টানিয়ে ঘুমাতে হবে। ক্যাম্পাসে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলমান থাকবে।

এর আগে ৩০ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলবে ও ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে সভায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

June 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

June 19, 2026

Latest News

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa