Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘রাশিয়ার ষড়যন্ত্র’র অভিযোগ সিনেটরদের জানাবেন গোয়েন্দারা
আন্তর্জাতিক

‘রাশিয়ার ষড়যন্ত্র’র অভিযোগ সিনেটরদের জানাবেন গোয়েন্দারা

By Shamim RezaJuly 2, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্যদের এ ব্যাপারে অবহিত করবেন যে তারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য রাশিয়ার তরফ থেকে জঙ্গিদের অর্থ দেবার ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে কতটা জানেন এবং কতটা জানেন না। হোয়াইট হাউজ এটা নিশ্চিত করেছেন যে সিআইএ‘র পরিচালক গীনা হ্যাসপেল এবং জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক পল ন্যাকাসোন আটজন কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠক হবে সিনেটরদের জন্য প্রথম সুযোগ যখন তারা শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারবেন, যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সেনা হত্যার জন্য তালিবান সম্পৃক্ত জঙ্গিদের পুরস্কৃত করতে রাশিয়ার ষড়যন্ত্রের অভিযোগের কথা। খবর ভয়েস অব আমেরিকা’র।

এ পর্যন্ত এই সব অভিযোগ সম্পর্কে ব্রিফিং এর নেতৃত্ব দিয়েছেন জাতীয় গোয়েন্দা দপ্তরের পরিচালক জন র‌্যাটক্লিফ, যিনি মাত্র মাস খানেক আগে এই কাজে যোগ দেন। আর তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ মার্ক মেডোজ যারা উভয়ই এ কাজে নিযুক্ত রয়েছেন এক বছরেরও কম সময়ে। এই তিন ব্যক্তি বার বার সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার এই পুরস্কৃত করার অভিযোগ নিশ্চিত করা যায়নি এবং তারা এই গোপন খবরটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত না করার সিদ্ধান্তের পক্ষেই কথা বলে এসছেন। ও’ব্রায়ান বলেন, আরও খবর যদি প্রাথমিক এই খবরকে নিশ্চিত করে তা হলে রাশিয়াকে সম্ভাব্য জবাব দেবার জন্য হোয়াইট হাউজ প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কি করা হবে সেটা জানতে চাপ দিলে অন্যান্য কর্মকর্তারা তা জানাতে অস্বীকৃতি জানান।

গতকাল বুধবার ট্রাম্প নিজে প্রথমে টুইটারে পরে ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার এই ষড়যন্ত্রের অভিযোগকে ধোঁকাবাজি বলে নাকচ করে দেন। তিনি বলেন গোয়েন্দা বিভাগের লোকজনের অনেকে বিশ্বাসই করেননি যে এ রবকম কিছু এটা ঘটেছে। প্রেসিডেন্ট বলেন , ‘আমার মনে হয় সংবাদপত্র এবং ডেমক্র্যাটদের দ্বারাই এই ভাওতাবাজি খবর ছড়ানো হয়েছে।’

তবে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চারটি সুত্রকে উল্লেখ করে গতকাল জানায় যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র নতুন কিছু গোপন খবর পেয়েছে যা এই খবরের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র এবং জোট বাহিনীর সৈন্যদের উপর হামলা চালানোর জন্য রাশিয়া তালিবান সংশ্লিষ্ট জঙ্গিদের অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছিল। বর্তমান ও সাবেক কয়েকজন তালিবান কর্মকর্তাও দাবি করেছেন যে এই পুরস্কৃত করার প্রস্তাব সংক্রান্ত খবরটি সত্য।

গতকাল প্রকাশিত পেন্টাগনের একটি নতুন প্রতিবেদনেও সতর্ক করে দেয়া হয় যে রাশিয়ার সম্পৃক্ততা ক্রমশই বাড়ছে তবে তাতে এ ব্যাপারে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এ ব্যাপারে উদ্বেগকে খাটো করে দেখানোর চেষ্টা করেন তবে ডেমক্রেটিক দলের সিনেটররা এ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকান্ড সম্পর্কে তাঁদের অসন্তুষ্টি এবং হতাশা প্রকাশ করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

February 1, 2026
ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

February 1, 2026
প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

February 1, 2026
Latest News
পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড

শিশুর জোড়া বিশ্ব রেকর্ড: দুই বছরেই স্নুকারে ইতিহাস গড়ল জুড ওউনস

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

চীন-রাশিয়া

চীন-রাশিয়ার সঙ্গে নৌ মহড়া চালাবে ইরান

নিহত ১২৫

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫

নেচেছেন-গেয়েছেন

এপস্টেইন নথি প্রকাশ: ‘ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

মোদি

যৌন অপরাধী এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

নাকচ

পাকিস্তান-সৌদি সামরিক জোটে থাকছে না তুরস্ক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.