Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত হন তিনি। একইসময়ে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবার কূটনীতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিং শেষে হোটেলের ক্রিস্টাল বলরুমে গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠনে, বিভিন্ন মহলের সাথে দফায়-দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন- পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে কাজ করবে মন্ত্রণালয়: নাহিদ ইসলাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.