Advertisement

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন বিএনপির তিন নেতা। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ এএইচএম ইলিয়াস হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুরের আগে আদালত উভয়পক্ষের আইনজীবীর কথা যুক্তি শুনেছিল।

জামিন পাওয়া নেতারা হলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র, সংসদ সদস্য মিজানুর রহমান মিনু; রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাদের আইনজীবী বলেন, আগস্টে বিএনপির নেতারা হাইকোর্ট থেকে আগাম জামিন পান এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহীর বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য হাইকোর্ট তাদের নির্দেশ দেন।

এর আগে গত ২ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির চার নেতার বিরুদ্ধে গত ১৬ মার্চ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম। মামলায় জামিনপ্রাপ্ত তিন নেতা ছাড়াও আসামি করা হয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। পাঁচ মাস পর দুলু বাদে তিন নেতা উচ্চ আদালত থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্ন্তবর্তী জামিন পান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.