
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
সাক্ষাৎকালে আইজিপি তার দায়িত্ব পালনকালে পুলিশের নেয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সেই সাথে তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে পুলিশের নেয়া পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।
বিদায়ী পুলিশ মহাপরিদর্শক তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি পুলিশের জনবান্ধব কর্মসূচির প্রশংসা এবং ভবিষ্যতে এসব অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



