জুমবাংলা ডেস্ক: তিন দিনের সফরে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Advertisement
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন। পরে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন।

জানা গেছে, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এই উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর এটি হবে পাবনায় তার দ্বিতীয় সফর।

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google