জুমবাংলা ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। কমিশন সভা শেষে আগামীকাল নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা হবে। আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এর আগে দুপুর ২টা থেকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকারের সঙ্গে আধা ঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ইসি কার্যালয়ে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনের একটি বিধান আছে। তফসিল ঘোষণার আগে মাননীয় স্পিকারের সঙ্গে কমিশন সাক্ষাত করতে হবে। সেই সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। স্পিকারের সঙ্গে আমাদের সাক্ষাত হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি।’

বঙ্গভবন
ফাইল ছবি
Advertisement

অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘কমিশন সভা করে আমরা তফসিল ঘোষণা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল ১১টায় আমরা তফসিলটা উন্মুক্ত করব। তখন আপনারা সব জানতে পারবেন। এর বেশি আজকে অবহিত করার কিছু নেই।’

ছয়টি আসন শূন্য রেখে নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছয়টি আসন বা ১০০টি আসন কোন বিষয় নয়। বর্তমানে যারা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য তাদের পাঁচজন বিদেশে থাকতে পারে সেটা নির্বাচনে কোনো হ্যাম্পার করবে না।’

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের বিধান রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিতকরনের বাধ্যবাধকতা রয়েছে।

সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিলেন হাইকোর্ট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.