Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাস্তার ঝাড়ুদার থেকে মেসিদের বধের নায়ক সৌদি কোচ রেনার্ড
খেলাধুলা

রাস্তার ঝাড়ুদার থেকে মেসিদের বধের নায়ক সৌদি কোচ রেনার্ড

By Sibbir OsmanNovember 23, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের এক নিভৃত গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন হার্ভে রেনার্ড। শৈশব থেকেই ফুটবল ছিল তার ধ্যানজ্ঞান। ফলে একপর্যায়ে সফল কোচে পরিণত হন তিনি। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

তবে এতদূর আসার পথটা রেনার্ডের মোটেও মসৃণ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে সাফল্যের শিখরে আরোহন করতে হয়েছে তাকে। অভাব-অনটনে একসময় সংসার চালাতে ঝাড়ুদার হিসেবে কাজ করেছেন। বাস কন্ডাক্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। এ ইতিহাস সৃষ্টির নেপথ্য কারিগর রেনার্ড। এর আগে বিশ্বকাপে মরক্কো, বেলজিয়াম, মিসরকে হারায় সৌদি। ২০২২ আসরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বমঞ্চে চতুর্থ জয় পেয়েছে তারা। আন্তর্জাতিক সংবাদমাদ্যমগুলো বলছে, বিশ্বকাপে এটিই তাদের সেরা অর্জন।

রেনার্ডের কোচিং ক্যারিয়ারেও যা সর্বোচ্চ সাফল্য। তবে অতীতেও এরকম সফল হয়েছেন তিনি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে আফ্রিকা কাপ অব নেশনস জিতেছেন এ ফরাসি কোচ।
সৌদি
ফ্রেঞ্চ ক্লাব দ্রাগিনিয়াঁর হয়ে কোচিং পেশা শুরু করেন রেনার্ড। পরে ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন ক্লাবের দায়িত্ব নেন। সেসময় থেকেই ড্রেসিংরুমে তার ‘ম্যান ম্যানেজমেন্ট’ দক্ষতা আলোচনায় উঠে আসে।

মূলত জাম্বিয়ার কোচ হয়ে প্রকৃত চমক দেখান রেনার্ড। নিজের দ্বিতীয় মৌসুমেই কাপ অব নেশনসের ফাইনালে আইভরিকোস্টকে হারিয়ে দলটিকে শিরোপার সুবাস পাইয়ে দেন তিনি। এরপর আইভরিকোস্টের হয়েও একই শিরোপা জেতেন এ ফুটবল মস্তিষ্ক।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন রেনার্ড। সেবার তার হাত ধরে ২০ বছর পর বিশ্বমঞ্চে খেলে আফ্রিকান দলটি। এরপর যোগদান করেন সৌদি আরবের ম্যানেজার হিসেবে। সাধারণত, বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে সৌদিকে বিশ্বকাপের টিকিট এনে দিতে তাকে দায়িত্ব দেয়া হয়।

সেটা তো করেছেন-ই, বরং বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন রেনার্ড। এ পথে অবশ্য সেই দুঃসময়ের কথাগুলো ভুলে যাওয়ার কথা নয় তার। যেসময় সারারাত ঝাড়ুদার হিসেবে কাজ করতেন তিনি। আর সূর্য উঠতেই ছুটে যেতেন ফুটবল নিয়ে স্বপ্নপূরণ করতে।

স্বপ্নের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতেন রেনার্ড। লিওনেল মেসিদের হারিয়ে কী সেই স্বপ্ন পূরণ হয়েছে? জবাবটা তিনিই দিতে পারবেন যুতসই।

যাহোক, তার অধীনে স্বপ্নের মতো বিশ্বকাপ মিশন শুরু করেছে সৌদি আরব। সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। কাতারে আরও চমক দেখানোর অপেক্ষায় ফরাসি কোচ।

সূত্র:  গোল ডটকম

সন্তানদের আবদার রক্ষায় ২শ ফুট লম্বা আর্জেন্টিনা পতাকা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কোচ খেলাধুলা ঝাড়ুদার থেকে নায়ক’ বধের মেসিদের রাস্তার রেনার্ড সৌদি
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.