
এরপর দলীয় ২৫ রানে আবারো আঘাত হানেন রাহী। ছোট জুটি গড়া উসমান ঘানিকে ব্যক্তিগত ১২ রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার করেন রাহী। এরপর বল হাতে মেহেদি হাসান টানা তিন উইকেট তুলে নিলে মাত্র ৫০ রানেই ৫ উইকেট হারায় আফগানরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২১ ওভারে ৫ উইকেটে ৭৬ রান।
বাংলাদেশের পক্ষে রাহী দুইটি ও মেহেদি ৩ টি উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ‘এ’ দল:
নাইম শেখ, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান, ফজলে রাব্বি, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম অপু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



